× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০২:১৬ পিএম

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল নতুন আরেকটি অধ্যাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০২:১৬ পিএম

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। ছবি- সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। ছবি- সংগৃহীত

উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজন বান্ধব করা হয়েছে।

সভায় আরও পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া উত্থাপন করা হয়। পরিষদ নির্দেশ দিয়েছে, অধ্যাদেশটি আরও বিশদভাবে সংশোধন করে পরবর্তী বৈঠকে আবার উপস্থাপন করতে।

এসময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আরব আমিরাতে আটক থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে দ্রুত মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

Link copied!