× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:১২ পিএম

বিভেদের বাংলাদেশেও শ্রদ্ধার আসনে খালেদা জিয়া : আজহারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৩:১২ পিএম

মাওলানা মিজানুর রহমান আজহারী ও বেগম খালেদা জিয়া।  ছবি- সংগৃহীত

মাওলানা মিজানুর রহমান আজহারী ও বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসাকে ‘পরম সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই নগণ্য। তবে বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছেই বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

তিনি আরও লেখেন, বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময়ে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।

পোস্টের শেষে আজহারী বলেন, দেশের জন্য সীমাহীন ত্যাগ স্বীকারকারী, ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!