রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি স্মৃতিসৌধে পৌঁছে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানান তিনি।
এর আগে সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনিও কিছুক্ষণ নীরবতা পালন করেন।

