ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সদুত্তর দিতে পারেননি আনিস আলমগীর, আইনি প্রক্রিয়া শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:৪৭ এএম
সাংবাদিক আনিস আলমগীর। ছবি - সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় কিছু বিষয়ে আনিস আলমগীর সুস্পষ্ট উত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকায় আজ রাতে তাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে।

এর আগে ডিবি প্রধান বলেছিলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে আনা হয়েছে।

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী তথ্য ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।