× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:০৪ পিএম

বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:০৪ পিএম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।  ছবি- সংগৃহীত

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি- সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে পিলখানাস্থ সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সব রিজিয়ন, সেক্টর, ইউনিট ও প্রতিষ্ঠানগুলোতে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে।

দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ সকাল ৭:৪৫ ঘটিকায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবি’র চৌকষ দল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পিলখানায় কেন্দ্রীয় প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক।

এ ছাড়া সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বাহিনীর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য বিজিবি সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বিনামূল্যে প্রদর্শন করা হয়।

এ ছাড়া পিলখানাস্থ জাদুঘর ও চিড়িয়াখানা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকেটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসের আনন্দে বিজিবি পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেমন টি-টোয়েন্টি ক্রিকেট, ফুটবল, কাবাডি ও হা-ডুডু টুর্নামেন্টে। পাশাপাশি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাতিরঝিলে অ্যাস্ফিথিয়েটারে বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদল বাদ্যযন্ত্র ও সংগীত পরিবেশন করে।

বিজিবি সদর দপ্তরসহ সারাদেশের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয় এবং সব ইউনিটের গেইট ও সংলগ্ন সড়ক জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।

বিজিবি’র এই আয়োজন দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাহিনীর ঐক্য, সাংস্কৃতিক চেতনা ও ক্রীড়া মানসিকতা উদযাপনের মাধ্যমে সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!