× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৯ পিএম

কেউ নির্বাচন না করলে সেটা তার ব্যক্তিগত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৪৯ পিএম

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না—এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নাই।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ‘নিরাপত্তাজনিত শঙ্কায়’ নির্বাচন না করার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসব না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবেন না, এটা হয়তো ভাইয়েরা (সাংবাদিক) অনুসন্ধানী সাংবাদিকতা করলে বের করতে পারবেন।’

নিরাপত্তা ইস্যুতে ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। সাধারণত পররাষ্ট্র বিষয়ে থাকে যে, একজন তলব করলে আরেকজনও করে। এটাই সাধারণত নিয়ম।’

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। ওনার জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য ওনার বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে। ওনার জন্য খাস দিলে আপনারা দোয়া করবেন।’

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!