ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১১:১৩ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২২ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাপ্রধান দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।