ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানকে পেয়ে সারা জাতি আজ উজ্জীবিত : আমীর খসরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৭ পিএম
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমান ও নেতৃবৃন্দ। ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে সারা জাতি আজ উজ্জীবিত। তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরাও উজ্জীবিত।

রোববার (২৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ দিন গুলশান কার্যলয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘তাকে এই অফিসে পাওয়া ভিন্ন অনুভূতি। তিনি ঢাকার বাইরে যাবেন। জনগণের কাছে যাবেন। সারা জাতি আজ উজ্জীবিত। মানুষের প্রত্যাশা পূরণে জনগণের কাছে তুলে ধরবেন দেশ গড়ার বার্তা। 

দেশের মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনে যে স্বপ্ন দেখছে, তা পূরণ হবে এমন প্রত্যাশা আমির খসরু মাহমুদ চৌধুরীর।