× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৯ পিএম

ঢাবি অধ্যাপক আতাউর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচারস লিংকের (ইউটিএল) আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাবি এলামনাই এসোসিয়েশনের লাইফ মেম্বার অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

বুধবার (৭ জানুয়ারি) এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি বর্ষের শিক্ষার্থীদের সুন্দরবনে শিক্ষাসফর চলাকালীন বুধবার (০৭ জানুয়ারি) সকালে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন এবং জাহাজেই ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!