× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:২৭ পিএম

২৫৩ আসনে প্রার্থী ঘোষণা, জামায়াত পেল ১৭৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:২৭ পিএম

১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ। ছবি- সংগৃহীত

১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক‍্য’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১০ দলের জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা দেন। 

এতে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩ আসনে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জন্য আসন চূড়ান্ত করা হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এতে শুরুতে প্রাথমিক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, কিছু আসনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তা সমাধানের পর পুনর্নির্ধারণ করা হবে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশের জনগণের জন্য প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, জাগপা’র মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

Link copied!