ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:০০ পিএম
বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বুধবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসবে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে দলীয় প্রার্থীদের ওপর হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্বাচনি পরিবেশ নিয়ে কথা বলতে তারা কমিশনের কাছে যাবেন। বিশেষ করে আজ সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সিইসিকে অবহিত করতেই এই জরুরি বৈঠক।

সূত্র জানায়, প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা থাকছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জোর দাবি জানাবেন।