× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:১২ পিএম

নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র মজুত করা হচ্ছে : আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:১২ পিএম

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আমি কয়েকটা রিল দেখলাম, মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। এইটা আমরা তো বিগত ১৭ মাসে দেখছি কীভাবে চাঁদাবাজি হচ্ছে। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়াও পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসেনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!