× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫২ এএম

ভোট দিয়ে যা বললেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫২ এএম

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ভোট দিয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। ওই কেন্দ্রের ভোটকক্ষে তিনিই প্রথম ভোট দেন।

ভোট শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এই পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমি বিশ্বাস করি, এই শান্তিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা যেন এই পরিবেশে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি। লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে—এই প্রত্যাশা করি। আমি সব সময় সবার পাশে আছি, ভবিষ্যতেও থাকব।

এ সময় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!