× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:০৩ পিএম

স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন মেজর হাফিজ!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:০৩ পিএম

সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ছবি : সংগৃহীত

সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এবার বিএনপির এই হেভিওয়েট নেতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, খুব শিগগিরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমন ঘোষণা আসবে।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে  ৯৬ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকে নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।’

এর আগে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিএনপি-জামায়াত জোট সরকারের সময় (২০০১-২০০৬) মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, এ নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

আরবি/জেএম/খাজা

রূপালী বাংলাদেশ

Link copied!