× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:১৭ পিএম

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন : মির্জা আব্বাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:১৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মাধ্যমে ভোটাররা তার প্রতি সমর্থন জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

ভোটের দিন সবচেয়ে উদ্বেগের মুহূর্ত সম্পর্কে তিনি বলেন, কিছু কেন্দ্রে তার পক্ষের ব্যালট বাতিল করা হচ্ছে এমন খবর পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন। এটাই ছিল সবচেয়ে চিন্তার মুহূর্ত, উল্লেখ করেন তিনি।

নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, মনে হয়েছিল আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো, ধৈর্যের ফল ভালো হয়। তবে সময়টা ছিল খুবই কষ্টকর।

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন আনন্দ ও উৎসবের বিষয়, যুদ্ধক্ষেত্র নয়। তবে কেউ কেউ অপ্রয়োজনীয়ভাবে এটিকে সংঘাতমুখর করেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনি ক্ষেত্রই রাখা উচিত ছিল। কিন্তু শুরু থেকেই এটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে, শুধুমাত্র নিজেকে আলোচনায় আনার জন্য।

ঢাকা-৮ আসনের ফলাফল নিয়ে দেশব্যাপী আগ্রহের বিষয়ে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মানুষের কৌতূহল ছিল বেশি। আমাকে যেভাবে জনসম্মুখে গালিগালাজ করা হয়েছে, মানুষ তা আশা করেনি। তাই ফলাফলের জন্য অনেকে অপেক্ষা করছিলেন, যোগ করেন তিনি।

ভোটের মাঠে বিশেষ কোনো কৌশল নেননি দাবি করে তিনি বলেন, আমি কোনো কৌশল অবলম্বন করিনি। তবে আমার বিরুদ্ধে একটি নেতিবাচক প্রচারণা চালিয়ে কেউ নিজেকে আলোচনায় আনার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, এটি হয়তো তার প্রতিদ্বন্দ্বীর প্রথম নির্বাচন হতে পারে, কিন্তু তিনি বহুবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং অতীতে শক্তিশালী প্রার্থীদের মুখোমুখি হয়েছেন। এই নির্বাচনটি কিছুটা ব্যতিক্রম হয়েছে, মন্তব্য করেন তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!