× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৮ পিএম

জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে : ইশরাক হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৮ পিএম

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। নতুন সরকার গঠনের মাধ্যমে জনগণের ওপর থেকে আর্থিক চাপ কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি জানান, ঢাকা-৬ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করবেন। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা বসে থাকব না। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান এই সংসদ সদস্য।

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের কিছু কেন্দ্রে ভোট কারচুপির ঘটনাও ঘটেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!