× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৩৩ পিএম

সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০২:৩৩ পিএম

শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারে সক্রিয় থাকা রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জের ইটনায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ৮ ফেব্রুয়ারি নিজ এলাকায় একটি নির্বাচনি জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে ইন্তেকাল করেন শাহ আলম (৫৫)।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জামায়াত আমির ইটনা উপজেলার শিমুলবাক এলাকায় শাহ আলমের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা জানান।

এ সময় ডা. শফিকুর রহমান মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

শাহ আলম ভূঁইয়া ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতের সমর্থক হিসেবে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতেন। ভোটের আগে নিজ এলাকায় অবস্থানকালে ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবনসংগ্রামের মধ্যেও তিনি আদর্শের পথে অবিচল ছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

Link copied!