× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১১:৩৬ এএম

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১১:৩৬ এএম

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা। ছবি : সংগৃহীত

রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নারী, শিশুসহ নানা বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন প্রেসক্লাবের সামনে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা দেশীয় সংস্কৃতির উপাদান নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রাজধানীবাসী। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় দেশাত্মবোধক, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ-হুল্লোড় করে উৎসবে মাতে রাজধানীবাসী।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বাঙালির প্রকৃত চেতনা জাগরণের সূচনা করতে হবে।

তবে ইমান-আকিদা লুণ্ঠিত হয়, ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়—এমন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!