× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৪৬ পিএম

শুধু পদত্যাগ নয় চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে : নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ তুলে কড়া বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শুধু পদত্যাগ করলে হবে না, 'চুপ্পু'কে গ্রেপ্তার করতে হবে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। তার ভাষায়, দেশে এখনো মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখল বন্ধ হয়নি।

তিনি বলেন, আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ ও আদালত যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে মানুষ কোথাও ন্যায়বিচার পাবে না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। প্রকৃত পরিবর্তন ও সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

এনসিপির সংসদীয় উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে তাদের মাত্র আটজন সংসদ সদস্য থাকলেও তারা জনগণের পক্ষে শতজনের ভূমিকা পালন করছেন। আগামীতে জনগণের সমর্থন পেলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য ইস্যু নিয়ে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে? শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি যোগ্য ও জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আন্দোলনে শিক্ষার্থীরা সামনের সারিতে থাকলেও সর্বস্তরের জনগণ তাদের সহযোগিতা করেছে। সম্প্রতি জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি পুলিশ প্রশাসনের কাছে জানতে চান, এ ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্টদের তাণ্ডব অব্যাহত থাকলে এর দায় সরকার ও পুলিশ প্রশাসনকে নিতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!