× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:০৯ পিএম

‘নৌকা’ প্রতীকে নিবন্ধন চেয়ে ‘আওয়ামী লিগ’র আবেদন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন চেয়ে উজ্জল রায় নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় ওই ব্যক্তি।

দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন। আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই।

এছাড়া এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।

আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনি এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই।

আরবি/জেডি

Link copied!