ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী আটক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সুজানগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে তারা সবাই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে।

সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন জানান, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়। সে সময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন।

পরে ৫ ফেব্রুয়ারি পুণরায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুজানগর এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।