× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৪৭ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া দেশবাসীসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদূর লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা পর্যন্ত বিপুল জনসমাগম ঘটে। ঐতিহাসিক এই জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। অভ্যর্থনায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া ঢাকা মহানগরীসহ সারা দেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অভ্যর্থনা কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি পুরো অভ্যর্থনা অনুষ্ঠান পেশাদারিত্বের সঙ্গে কাভার করার জন্য দায়িত্বরত সব গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

Link copied!