ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বীর হত্যার ঘটনায় মামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১২:০৪ পিএম
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এদিকে, নিহত মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।

গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।