আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন ।
তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনি প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।’
মাহ্দী আমিন বলেন, ‘আমাদের ৩১ দফা সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থানের বিষয়ে দলের সবাইকে বলে দিয়েছি।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।


