ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:২৪ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন অধ্যাপক আবু সাইয়িদ। ছবি - সংগৃহীত

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। 

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘চারিদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।’ 

তিনি বলেন, পাবনা-১ আসনে প্রার্থী হয়েছে স্বতন্ত্র হিসেবে।

আবু সাইয়িদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।’

এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন অধ্যাপক আবু সাইয়িদ।