ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নানাভাবে ভোট বানচালের অপচেষ্টা চলছে : ইশরাক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:২০ পিএম
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন মন্তব্য করেছেন, একটি বিশেষ দল নানাভাবে নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জনসংযোগের সময় তিনি এসব কথা জানান।

ইশরাক হোসেন আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। নারীদের অধিকার রক্ষা করতে আমরা কাজ করে যাব। তিনি সতর্ক করে বলেন, যদি সেই দল ক্ষমতায় আসে, তারা নারীদের ঘরে বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে।

তিনি অভিযোগ করেন, সেই বিশেষ দলের কিছু প্রার্থী ভোটার ও প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে।

সর্বশেষ ইশরাক হোসেন সবাইকে আহ্বান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষা করতে জনগণকে সচেতন থাকতে হবে।