ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক‌ রহমানকে অভিনন্দন জানালেন মমতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। 

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে— এটাই আমরা কামনা করি।