× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৩ এএম

মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে : হাসনাত আবদুল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৩ এএম

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল ৭টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে অনেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। সে কারণে ভোটকে ঘিরে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। জেনারেশন জেডের অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তার দাবি, কুমিল্লা-৪ আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছেন। সময় যত গড়াবে, ভোটের উৎসাহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন এই প্রার্থী। তিনি বলেন, গত দুই দিনে ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখতে নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির কথাও শোনা গেছে। এর মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে সহিংসতার সঙ্গে জড়িত এবং ঋণখেলাপি হিসেবে পরিচিত কিছু ব্যক্তি সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত করার চেষ্টা করছেন।

এর আগে সকালে একই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!