× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৮ এএম

ঢাকায় জামায়াত আমিরের যেসব জনসভা আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৮ এএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারা দেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।

এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচার চালাবেন তিনি।

এরপর বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫-তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচার আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!