ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:১৩ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং ব্যারিস্টার আরমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে তিনি দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হলো।

ব্যারিস্টার আরমান এ দায়িত্ব অর্পণের জন্য দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।