ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:৫০ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সফরকালে তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনসহ বিভিন্ন সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টায় ঢাকায় থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মে মালয়েশিয়ায় আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতের এই নেতা। সেখানে ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামি কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ে তিনি বক্তব্য দেবেন।

সম্মেলনটি আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ। সফর শেষে নির্ধারিত সময় অনুযায়ী তার দেশে ফেরার কথা রয়েছে।