ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোট দিয়েছেন গোলাম পরওয়ার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৩৫ এএম
মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি খুলনা-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেওয়া শেষে গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ভোট নিয়ে কোনো শঙ্কা নেই।’

এর আগে রাজধানীর বাড্ডার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। কুমিল্লার গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ ছাড়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।