× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:৪২ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:৪২ পিএম

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে। 

সূচি অনুযায়ী:

১১ জানুয়ারি (রোববার) : ৭১ থেকে ১৪০ নম্বর আপিল।

১২ জানুয়ারি (সোমবার) : ১৪১ থেকে ২১০ নম্বর আপিল।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) : ২১১ থেকে ২৮০ নম্বর আপিল।

বাকি আবেদনগুলোর শুনানির তারিখ পরবর্তী সময়ে ইসি থেকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ সংসদীয় আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী কয়েক দিনের শুনানিতে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!