ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্রে লিপ্ত : নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৩৩ পিএম
ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে।

তিনি বলেছেন, ‘নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে নির্বাচনি প্রচার ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে নির্বাচন কমিশন।’