× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৮ এএম

রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৮ এএম

আখতার হোসেন। ছবি - সংগৃহীত

আখতার হোসেন। ছবি - সংগৃহীত

রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপি সদস্যসচিব ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা, যিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন, পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩১। তবে পোস্টাল ব্যালটের ফলাফলের তথ্য এখনও পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণা হওয়ার পর আখতার হোসেনের সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!