× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:২৪ পিএম

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

তিনি বলেন, ভোর ৬টার দিকে ছাত্রলীগের কয়েকজন টিএসসিতে ঝটিকা মিছিল বের করে। পরে আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা দুজনকে একটি মাইক্রোবাসসহ আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন- স্যার এ এফ রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসচালক রুবেল।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির চালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল টিম।

রূপালী বাংলাদেশ

Link copied!