ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারি

লন্ডন
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২১ পিএম
ছবি- সংগৃহীত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি সংবাদকর্মীদের সর্ববৃহৎ সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

গত বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এবার সাঈম-সালেহ-হান্নান ও তারেক-আকরাম-শাহনাজ অ্যালায়েন্সের পক্ষে লড়ছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহাদ চৌধুরী বাবু।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।

নির্বাচনে তারেক-আকরাম-শাহনাজ পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন: সভাপতি পদে তারেক চৌধুরী, সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, সহসভাপতি রেজাউল করিম মৃধা, সেক্রেটারি মো. আকরামুল হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাকির হোসেন কয়েস, ট্রেজারার শাহনাজ সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মো. ইব্রাহিম খলিল, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন। ইসি মেম্বার হিসেবে রয়েছেন সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ সাজু আহম্মেদ এবং মোহাম্মদ আবু তালেব।

সাঈম-সালেহ-হান্নান পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন: সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহসভাপতি মো. সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার মো. আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আফজাল হোসাইন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি মো. আব্দুস সাত্তার মিশু, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি ড. আনিসুর রহমান। ইসি মেম্বার হিসেবে রয়েছেন মো. সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান এবং ফজলে রহমান পিনাক।

৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।