× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৭ এএম

সরস্বতী পূজা আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৭ এএম

বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী। ছবি : সংগৃহীত

বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী। ছবি : সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং অজ্ঞতার অন্ধকার দূর করতে প্রণতি জানাবেন।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ভক্তরা সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে… মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য তাঁর আরাধনা করবেন।

সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যে বসবাস করছে। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

সরস্বতী পূজার দিনে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবেন। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ অন্যান্য মণ্ডপেও পূজার আয়োজন করা হবে।

পূজাতিথি

পঞ্চমী তিথি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে শুরু হয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১টা ৪৭ মিনিটে শেষ হবে।

শ্রেষ্ঠ পূজার সময়

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!