× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রতিবছরের মতো আবারও কাছে চলে এসেছে পবিত্র রমজান মাস। আর এক মাস পরেই শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মাহর সিয়াম সাধনা ও ইবাদতের এই মাস। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

এদিকে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস।

Link copied!