× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৬ পিএম

ইফতারের দোয়া, বাংলা উচ্চারণ ও অর্থ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৬ পিএম

রমজানের অন্যতম ইবাদত ইফতার ও সেহরি। ছবি : সংগৃহীত

রমজানের অন্যতম ইবাদত ইফতার ও সেহরি। ছবি : সংগৃহীত

রমজান মাস অফুরন্ত নিয়ামতে ভরা। রমজানের অন্যতম ইবাদত ইফতার ও সেহরি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করা যেমন সুন্নত ও বরকতময়, তেমনি রাতের শেষ ভাগে সেহরি খাওয়াও সুন্নত এবং কল্যাণের। এ কল্যাণ পেতে রোজাদারের ইফতার-সেহরিতে রয়েছে বিশেষ দোয়া।

চলুন জেনে নিই ইফতারের দোয়া

 
اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ (উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।)
 
অর্থ : আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)
 
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন—
 
মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে, ততদিন তারা কল্যাণ লাভ করবে।
 
ইফতারের পর বা ইফতার করার সময় এ দোয়া পড়া

 
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করার সময়ে বলতেন—
 
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ (উচ্চারণ: জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।)

অর্থ : (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো। (আবু দাউদ, মিশকাত)


 
এ ছাড়া ইফতারের কিছু সময় আগে ইফতারি সামনে নিয়ে বসে বসে তাসবিহ-তাহলিল, তাওবাহ-ইসতেগফার, দোয়া-দরুদ পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করা। ইফতারের আগমুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহতায়ালা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!