× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:২৪ পিএম

‘অন্যায়কে রুখে দাঁড়ানোর জন্য পেশিশক্তির প্রয়োজন হয় না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:২৪ পিএম

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অন্যায়ের Political Cost বা রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে ডা. তাসনিম জারা লিখেন, পেশিশক্তি দিয়ে হয়তো সাময়িক দাপট দেখানো যায়, কিন্তু তথ্য এবং জনমত দিয়ে যে সামাজিক চাপ সৃষ্টি করা সম্ভব, তা উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে রুথলেস ডিক্টেটররাও এটা পারে নাই।

তিনি লিখেন, একজন বলেছেন, নির্বাচিত হলে আমি সৎ থাকতে পারব। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক ‘বড় ভাই’ বা ‘নেতা’র দাপট থামাতে পারব না। আমি ওনাকে বলেছি যে, এটা কেউ না করতে পারলেও আমি পারব। কীভাবে?

তাসনিম জারা লিখেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের Political Cost বা রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া।

তিনি লিখেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা পাবলিক এক্সপোজারকে সবচেয়ে বেশি ভয় পায়। তাই যখন কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করা হয় এবং জনসম্মুখে আনা হয়, তখন দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের সামলে রাখতে।

ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী লিখেন, এই কাজ করার জন্য যে দুটি হাতিয়ার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, তা আমার আছে। প্রথমত, এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা আমার আছে। আর দ্বিতীয়ত, সেই সত্যকে কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো প্ল্যাটফর্মও আমার আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!