× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৩:১৪ পিএম

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল নিয়ে তাসনিম জারার ফেসবুক পোস্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৩:১৪ পিএম

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সরকারি উদ্যোগকে ঘিরে প্রশ্ন তুলেছেন ডা. তাসনিম জারা। তিনি এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করে বলেন, এতে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এই উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি প্রয়োজন হবে। তিনি প্রশ্ন তোলেন, একই সরকারের অনুমতি নিয়ে যদি তদন্ত করতে হয়, তাহলে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার কতটা সম্ভব।

তিনি আরও বলেন, অতীতে গুমের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও এমন প্রশাসনিক জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

তার মতে, রাষ্ট্রের মূল দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তে পূর্বানুমতির শর্ত যুক্ত হলে রাষ্ট্র নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে, যা আইনের সামনে সমতার নীতির পরিপন্থি।

সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আইন হতে হবে নিরপেক্ষ ও সবার জন্য সমান। তা না হলে আইন ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার হাতিয়ারে পরিণত হতে পারে এবং সাধারণ নাগরিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!