× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৩ পিএম

প্রীতি ম্যাচে ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার জয়ী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৩ পিএম

ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ। ছবি- সংগৃহীত

ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ। ছবি- সংগৃহীত

দেশের খ্যাতনামা ক্রিকেট তারকাদের অংশগ্রহণে পাবনার আটঘরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ম্যানপাওয়ার প্রীতি ম্যাচ–২০২৫। রোমাঞ্চকর এই প্রীতি ম্যাচে ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ ৩১ রানের ব্যবধানে পাবনা সুপারস্টার একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

গত বুধবার আটঘরিয়া উপজেলার খিদিরপুর বাজারসংলগ্ন শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দশ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে এবং আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ক্রিকেটপ্রেমীদের ভিড়ে মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনা ও রোমাঞ্চে ভরা উৎসবমুখর পরিবেশ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মো. নাইমুর রহমান নাইমের নেতৃত্বাধীন ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন জাহিদ সৈকত। তিনি মাত্র ৫৩ বলে ঝড়ো ১৫৬ রান করেন। এছাড়া মোহাম্মদ ওসামা ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন।

পাবনা সুপারস্টার একাদশের পক্ষে বোলিংয়ে উল্লেখযোগ্য ছিলেন আরাফাত, যিনি ৪ ওভারে ৪ উইকেট শিকার করেন। এছাড়া রুবেল খান ১ ওভারে ১ উইকেট নেন। রাফিকুল ইসলাম, রাসেল শেখ ও নিশান চাপে রেখেও বড় রান আটকাতে পারেননি।

৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাবনা সুপারস্টার একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাব্বির আলম রনি ৩১ বলে ৬৯ রান, রাসেল শেখ (লাল) ২৬ বলে ৪৬ রান এবং অধিনায়ক মনজুরুল ইসলাম ১৯ বলে ঝড়ো ৫২ রান করেন।

ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন নিশান ও উমরি পেসার, দুজনই ২টি করে উইকেট নেন। এছাড়া মালেক, মোহাম্মদ ওসামা ও জুনায়েদ ১টি করে উইকেট শিকার করেন। নিয়মিত উইকেট পড়ায় রান তাড়ায় চাপ বাড়তে থাকে পাবনার ওপর।

ফলে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মো. নাইমুর রহমান নাইমের নেতৃত্বাধীন ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য জাহিদ সৈকত নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই ম্যানপাওয়ার প্রীতি ম্যাচ–২০২৫ আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন অধিনায়ক মো. নাইমুর রহমান নাইম। তার সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় সফলভাবে সম্পন্ন হয় এই বড় আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার বিজনেস এডিটর রহিম শেখ, ম্যানপাওয়ার সুপারস্টার একাদশের সভাপতি ইমতিয়াজ আহমেদএবং জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আমান উল্লাহ আমান।

ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনায় আয়োজিত ম্যাচটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশব্যাপী এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ ৩১১/৬ (২০ ওভার)

জাহিদ সৈকত ১৫৬ (৫৩), মোহাম্মদ ওসামা ৭৬* (৩৬)

আরাফাত ৪/৩৬, রুবেল খান ১/২

পাবনা সুপারস্টার একাদশ ২৮০/৮ (২০ ওভার)

সাব্বির আলম রনি ৬৯ (৩১), মনজুরুল ইসলাম ৫২ (১৯), রাসেল শেখ (লাল) ৪৬ (২৬)

নিশান ২/৩১, উমরি পেসার ২/৪১, মালেক ১/১৭

ফলাফল: ঢাকা ম্যানপাওয়ার সুপারস্টার একাদশ জয়ী ৩১ রানে

ম্যান অব দ্য ম্যাচ: জাহিদ সৈকত

রূপালী বাংলাদেশ

Link copied!