ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশের বিশ্বকাপ স্বপ্নের কেন্দ্রবিন্দুতে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জেতাই তার সবচেয়ে বড় লক্ষ্য এবং সেই লক্ষ্যে তিনি পুরোপুরি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, আমরা যা সম্ভব এবং যা অসম্ভব, সবই করব ব্রাজিলের জন্য বিশ্বকাপ আনতে। জুলাই মাসে আমাকে এর জন্য দায়ী করতে পারেন। যদি আমরা ফাইনালে পৌঁছাই… আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি গোল করব।
নেইমার হাস্যরসাত্মকভাবে বলেন, আমি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির কাছে হালকা ছলে সাহায্য চাই। আনচেলত্তি, একটু সাহায্য করলে ভালো হতো।
এদিকে কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে হলে নেইমারকে তার হাঁটুর অস্ত্রোপচার পরবর্তী ফিটনেস প্রমাণ করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন