× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:৪০ পিএম

ভারতের যুব ক্রিকেটে অশনিসংকেত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:৪০ পিএম

ভারত যুব ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারত যুব ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যখন তরুণ তুর্কিদের হাত ধরে উজ্জ্বল হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই এল এক অপ্রত্যাশিত ধাক্কা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৯১ রানের বিশাল ব্যবধানে হেরে ট্রফি হাতছাড়া করেছে ভারত।

এই হার কেবল একটি ম্যাচের ব্যর্থতা নয়, বরং ভারতীয় যুব ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

বিসিসিআই-এর ‘সেন্টার অফ এক্সিলেন্স’ থেকে বিশ্বমানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও কেন এই ভরাডুবি, তা নিয়ে রীতিমতো চিন্তিত বোর্ড কর্তারা।

সাম্প্রতিক সময়ে এটিই ভারতের যুব দলের প্রথম বড় ব্যর্থতা নয়। এর আগে ‘এ’ দলের এশিয়া কাপেও (রাইজিং স্টার্স) ভারত ফাইনালে পৌঁছাতে পারেনি। এই জোড়া ব্যর্থতায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বর্তমান কোচিং ও পরিকল্পনা প্রক্রিয়াকে।

রাহুল দ্রাবিড় যখন দায়িত্বে ছিলেন, তিনি প্রতিটি ক্রিকেটারের উন্নতির জন্য ব্যক্তিগতভাবে সময় দিতেন। এমনকি অনূর্ধ্ব-১৯ দলের সাথে বিভিন্ন সফরেও যেতেন। কিন্তু ২০২১ সালে ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব নেওয়ার পর কাজের ধরনে কিছু পরিবর্তন এসেছে।

জানা গেছে, লক্ষ্মণ বেশিরভাগ সময় জাতীয় দলের দ্বিতীয় সারির দলের সঙ্গে বিদেশ সফরে ব্যস্ত থাকেন। ফলে অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলের তরুণদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ তার কমে যাচ্ছে।

বিসিসিআই সূত্রের খবরে আরও জানা যায়, দলের নীতি নির্ধারণে লক্ষ্মণের বড় ভূমিকা থাকলেও, মাঠের স্তরে সেই পরিকল্পনা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আগামী জানুয়ারি ২০২৬-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে দলের এই পারফরম্যান্স বোর্ডকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!