× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:০৭ পিএম

৩৭ বছর বয়সে বর্ষসেরা পুরস্কার জিতলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:০৭ পিএম

আনহেল ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আনহেল ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার ৩৭ বছর বয়সি তারকা মিডফিল্ডার আনহেল ডি মারিয়া দীর্ঘ এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ডি মারিয়া এই সম্মান পান। সেরা হওয়ার দৌড়ে তিনি জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে পেছনে ফেলে দেন।

এটি ডি মারিয়ার দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার বর্ষসেরা নির্বাচিত হওয়ার ঘটনা। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবার এই পুরস্কার জেতেন তিনি।

জাতীয় দলকে বিদায় দিয়েছেন ডি মারিয়া, কিন্তু ঘরোয়া লিগে গত বছর তার পারফরম্যান্স ছিল চমকপ্রদ। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ছাড় দিয়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার পর ১৬ ম্যাচে ৭ গোল করে দলকে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে সর্বোচ্চ ১৬বার এই খেতাব জয় রেকর্ড এখনো লিওনেল মেসির দখলে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!