× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৩৩ এএম

বিতর্কের মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৩৩ এএম

বিতর্কের মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ২০২৫-২৬ আসর। ছবি : সংগৃহীত

বিতর্কের মধ্যেই আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ২০২৫-২৬ আসর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক। প্রতি আসরের মতো এবারও মাঠে খেলা শুরুর আগেই নানা অনিয়ম ও অস্বস্তিকর ঘটনায় প্রশ্নবিদ্ধ হলো বিপিএল ২০২৫-২৬ আসর।

খেলা শুরুর আগে হঠাৎ করেই একটি দলের মালিকানা ও পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিস্মিত ক্রিকেটাঙ্গন। এক দলের মালিক আনুষ্ঠানিকভাবে দল পরিচালনায় অপারগতা প্রকাশ করায় টুর্নামেন্ট শুরুর আগেই সমালোচনার মুখে পড়ে বিপিএল।

এর আগের আসরগুলোতেও ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, পারিশ্রমিক পরিশোধে গড়িমসি ও অব্যবস্থাপনা নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও সমালোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। খেলা শুরুর আগেই একটি দল সরে দাঁড়ানোয় বাকি পাঁচ দলের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে।

এমন প্রেক্ষাপটেই আজ ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে এবারের বিপিএলের। শুরু থেকেই এই টুর্নামেন্ট অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকেই। প্রতিযোগিতার ফরম্যাট, নকআউট পর্বের সূচি নির্ধারণ, এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ—সব ক্ষেত্রেই বারবার অনিয়মের অভিযোগ উঠেছে।

বিসিবি বিভিন্ন সময় পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব নিজেরা নেওয়ার উদ্যোগ নিলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গত আসরেও রাজশাহী ও চট্টগ্রাম দলের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে গড়িমসির অভিযোগ ওঠে। শুধু ক্রিকেটার নয়; কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, এমনকি হোটেল বিল পরিশোধ না করার ঘটনাও ঘটেছে। এর ফলে প্র্যাকটিস বয়কট ও বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলার মতো ঘটনাও দেখা গেছে।

এবারও নতুন করে বিতর্কে জড়িয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। খেলা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে তারা আনুষ্ঠানিকভাবে দল পরিচালনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়। ফলে বাধ্য হয়ে বিসিবি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর এবং মিজানুর রহমান বাবুলকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়ে দল পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নেয়।

এর রেশ কাটতে না কাটতেই নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার আচরণের প্রতিবাদে হেড কোচ খালেদ মাহমুদ সুজন প্র্যাকটিস বয়কট করে হোটেলে ফিরে যান, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

সব মিলিয়ে মাঠের ক্রিকেট শুরুর আগেই বিপিএল ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন ও বিতর্ক। খেলা শুরু হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আজ প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। শুক্রবার জুমার নামাজ ও উদ্বোধনী আনুষ্ঠানিকতার কারণে টস ও খেলা কিছুটা দেরিতে শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।

রূপালী বাংলাদেশ

Link copied!