× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:০৭ পিএম

অঙ্কনের ফিফটিতে ভর করে নোয়াখালীর সংগ্রহ ১৪৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:০৭ পিএম

মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি : সংগৃহীত

মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি : সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় বিপিএলের প্রথম ম্যাচে বড় হার দেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়নি দলটির। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

দ্বাদশ বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নিয়ে নোয়াখালীকে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন উইকেটরক্ষক-ব্যাটার অঙ্কন। ৬১ রানের অপরাজিত ইনিংসটি সাজান ৩টি ছক্কা ও ১টি চারে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। দলীয় মাত্র ৯ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম বলেই ওপেনার মাজ সাদাকাতকে আউট করেন মোহাম্মদ আমির। উইকেটের পেছনে দারুণ ক্যাচ ধরেন পারভেজ হোসেন ইমন।

পরের ওভারেই আঘাত হানেন খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে তিনি হাবিবুর রহমান সোহান ও হায়দার আলিকে ফিরিয়ে দেন।

মাঝে অধিনায়ক সৈকত আলী ২৪ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেও পারেননি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একসময় ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী।

সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন অঙ্কন ও জাকের আলি অনিক। ষষ্ঠ উইকেটে তাদের ৬৬ রানের জুটিতে দেড়’শ ছোঁয়ার স্বপ্ন দেখে নোয়াখালী। তবে জাকের ২৪ রানে আউট হলে সেই জুটি ভাঙে।

শেষদিকে খালেদ আহমেদ আরও দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলেও তা আর হয়নি। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন এই পেসার।

রূপালী বাংলাদেশ

Link copied!