× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:৫২ পিএম

২০২৫ সালে আয়ের দিকে কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:৫২ পিএম

লিওনেল মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

গত এক দশক ইউরোপীয় ফুটবল লিগগুলো অর্থের দিক দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও ২০২৫ সালে এসে সেই দাপট হালকা হয়ে গেছে।

বর্তমানে ফুটবল দুনিয়ার অর্থনৈতিক ক্ষমতার লাগাম এখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হাতে। আর এই নতুন অর্থনৈতিক প্রভাবের দুই প্রধান স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

২০২৫ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৮০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৩০০ কোটি টাকার বেশি)। সৌদি ক্লাব আল-নাসরের সাথে চুক্তির পর থেকেই রোনালদোর আয় আকাশচুম্বী হতে থাকে।

বেতন ও বোনাস: তার আয়ের সিংহভাগই আসে ক্লাব থেকে প্রাপ্ত বেতন এবং ইমেজ রাইটস থেকে।

ব্র্যান্ড ভ্যালু: নাইকি, বাইন্যান্স এবং তার নিজস্ব ব্র্যান্ড ‘CR7’ থেকে তিনি বছরে প্রায় ৫ কোটি ডলার আয় করছেন।

রোনালদোর এই আয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সৌদি প্রো লিগকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিগে পরিণত করার একটি রাষ্ট্রীয় প্রকল্পের অংশ।

অন্যদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। ২০২৫ সালে তার মোট আয় প্রায় ১৩৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৬৫০ কোটি টাকা)।

শেয়ারভিত্তিক আয়: সংখ্যার বিচারে রোনালদোর অর্ধেক হলেও মেসির আয়ের কাঠামো অত্যন্ত সুদূরপ্রসারী। তিনি অ্যাপল ও অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠানের সাথে মুনাফা শেয়ারিং বা লভ্যাংশ ভিত্তিক চুক্তিতে আছেন।

ভবিষ্যৎ বিনিয়োগ: মেসির চুক্তিতে এমএলএসের শেয়ার মালিকানা ও সম্প্রচার স্বত্বের অংশ রয়েছে, যা তাকে খেলা ছাড়ার পরও দীর্ঘমেয়াদী আয়ের নিরাপত্তা নিশ্চিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!