× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০২:১৩ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক ও খেলা স্থগিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০২:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সঙ্গে তার মৃত্যুতে আজকের সব ধরনের খেলা ও পূর্বনির্ধারিত আয়োজন স্থগিতের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এক শোকবার্তায় বাফুফে জানায়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী ছিলেন। মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান দেশবাসী স্মরণ করবে। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়।

বাফুফে আরও জানায়, নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বহু মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নোয়াখালীতে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফাইনালকে ঘিরে বাফুফের বেশকিছু আয়োজনও নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর সব আয়োজন ও খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাফুফে।

রূপালী বাংলাদেশ

Link copied!